কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পশ্চিম আব্দালপুর গ্রাম এলাকায় দীর্ঘদিন যাবৎ গোষ্ঠিগত দ্বন্দ, সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজকালে গোপন সংবাদের ভিত্তিতে জনাব এস এম তানভীর

আরাফাত পিপিএম (বার), পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সময় উপযোগী দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব  গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, কুষ্টিয়া, জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সার্কেলদের নেতৃত্বে ১৯/০২/২০২০ খ্রিঃ তারিখ পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকায় ব্লক রেইড এর মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেন।

এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে