চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় বিয়ের প্রলভন দেখিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষনের অভিযোগে জ্বীনতলা মল্লীক পাড়ার সোহানূর রহমান (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ধর্র্ষনের শিকার যুবতী চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে থানা পুলিশ সোহানুর রহমানকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করে।অভিযোগ সূত্রে জানা যায়, সোহানুর রহমান সোহাগের সাথে অভিযোগকারী যুবতীর প্রমের সম্পর্ক গোড়ে ওঠে। এর পর থেকে বিভিন্ন সময় সোহানুর রহমান বিরের প্রলোভন দেখিয়ে অভিযোগকারী যুবতীকে একাধিকবার ধর্ষন করে। বিয়ের কথা বললে বিভিন্ন টালবাহানা করে এড়িয়ে যেতো সোহানূও রহমান।

ধর্ষণের অভিযোগে সোহানুর রহমানের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাতে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণে ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামী সোহানূর রহমান সোহাগকে তাৎক্ষণিকভাবে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে