বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শিক্ষা সফরের অংশ হিসেবে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা) পরিদর্শন করেছেন। আজ সোমবার (৩০ ডিসেম্বর, ২০১৯) সকালে বেরোবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত বেপজা কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় বেপজা কার্যালয়ের কনফারেন্স রুমে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি এবং বেরোবি ভাইস-চ্যান্সেলরের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বেপজার নির্বাহী চেয়ারম্যান বেরোবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এবং ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য ড. সাবের আহমেদ চৌধুরীকে স্মারক প্রদান করেন। এছাড়াও বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল ও স্মারক বেপজার নির্বাহী চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের হাতে তুলে দেন বেরোবি’র উপাচার্য।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জিল্লুর রহমান এনডিসি, সদস্য (অর্থ) মো: মিজানুর রহমান, সচিব মো: নবীরুল ইসলাম, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন, বেরোবি একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক শরীফা আক্তার নিপা, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা, সুলতানা ইয়াসমিন, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ত্বহা হুসাইন, লুবনা আক্তার এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: খালিদ হাসান রিয়েল, আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: বেলাল হোসেন, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো: এহতেরামুল হক, আইসিটি সেলের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো: মেরাজ আলী, সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো: আল ইমরান, লাইব্রেরি ক্যাটালগার মো: আকতারুল ইসলাম, হার্ডওয়্যার টেকনিশিয়ান মো: সাইফুল ইসলাম, সহকারী স্টোর অফিসার শায়লা আকতারসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























