ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আবারো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিনের এক কর্মচারী আহত হন।
হৃদয় নামে আহত ওই কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে মধুর ক্যান্টিনে চার দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে পরপর চারটি ককটেল ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ছাত্রদলকে দুষছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে অভিযোগ প্রত্যাখান করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে তদন্তের আশ্বাস।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























