জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথমবারের মতো কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত’ হতে যাচ্ছে।

এর পতিপাদ্য হল “কুয়াশায় সু-আশায় কহকুশিলাদি” বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের’ উদ্যোগে গণ-অর্থায়নে আগামীকাল রবিবার ও সোমবার (২৯ ও ৩০ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে। বর্ণাঢ্য আয়োজনে থাকছে- শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্রিত প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত,। নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, ইনস্টুলেশন আর্ট, পারফরমেন্স’ আর্ট এবং শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আলোচনা। সকলের জন্য উন্মুক্ত উৎসবে দর্শক মাতাবে বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ, দৈত্য দল ও মাদলের মতো ব্যান্ডদল।

উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তালের পাতায় নকশা এঁকে দেওয়া হচ্ছে নিমন্ত্রণ পত্র। বিশ্ববিদ্যালয়ে গন-অর্থায়নে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে এই কুয়াশা উৎসব।

আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে