পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এর মা সুফিয়া খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।

এক শোক বার্তায় পাবিপ্রবি পরিবারের পক্ষে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু তালেব খন্দকারের স্ত্রী ও গোলাম ফারুক প্রিন্সের মা হিসেবে সুফিয়া খন্দকার জেলা আওয়ামীলীগে অসামান্য অবদান রেখেছেন।

পাবনাবাসীর মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুফিয়া খন্দকারকে বিশেষভাবে স্মরণ করবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে