ইবি প্রতিনিধিঃ গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জোহা-মোর্শেদ পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করে। সোমবার দুপুর ১টায় কর্মকর্তা সমিতির কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নব নির্বাচিত পরিষদ দায়িত্বগ্রহণ শেষে ক্যাম্পাসস্থ মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে “দলমতের উর্ধে থেকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে যে কোন প্রকার ব্যক্তিস্বার্থ এবং ভয়ভীতি উপেক্ষা করে সকল কর্মকর্তার ন্যায় সঙ্গত দাবি বাস্তবায়নে প্রাণপণ চেষ্টার অঙ্গিকার” নিয়ে শপথ গ্রহণ করেন নব নির্বাচিত নেতৃবৃন্দ। তাদের শপথবাক্য পাঠ করান জোহা-মোর্শেদ পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুর রশিদ বকুল ও সদস্য-সচিব দেওয়ান টিপু সুলতান। এসময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি মোঃ শামছুল ইসলাম (জোহা), সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান, সহ-সভাপতি গোলাম আযম বিশ্বাস (পলাশ) ও মোহাম্মদ সলিম উল্যা (সেলিম), যুগ্ম-সম্পাদক মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, প্রচার ও দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ), সাংস্কৃতিক-সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান (মুকুট), মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা (ডলি), নির্বাহী সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ উকিল উদ্দিন, মোঃ গোলাম হোসেন, মোঃ বাবুল হোসেন, মোঃ মিজানুর রহমান (মিজান) ও মোঃ তোবারক হোসেন (বাদল)।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























