ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ও তার কক্ষে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় নূরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ছাত্রলীগের মদদে মুক্তিযুদ্ধ মঞ্চের কিছু কর্মী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের।

এদিকে, নূরের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ এনে তাকে ডাকসুতে অবাঞ্চিত করার ঘোষণা দিয়েছেন জিএস গোলাম রাব্বানী। দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশ শেষে ডাকসুর সামনে অবস্থান নেয়াকে কেন্দ্র করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। পরে হামলায় আহত ভিপি নূরসহ ২০ জনকে ঢাকা মেডিকেল ভর্তি করা হয়।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে