কুষ্টিয়া প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে শনিবার বিকেলে কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন কলেজের ইংরেজির শিক্ষকদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ জহুরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ শহিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব ফাহমিদা পারভীন, সাব্বির সুমন, রিপন আলি, ভারপ্রাপ্ত রেজিস্টার ডক্টর ইসমত আরা খাতুন, কুষ্টিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর জনাব নুরুদ্দিন ও সহযোগী অধ্যাপক জনাব মো. রেহবার দারাজ, সরকারি মহিলা কলেজের বিভাগীয় প্রধান জনাব কবুয়াত আলী বিশ্বাস, ইসলামিয়া কলেজের প্রভাষক জনাব আবদুল্লাহ আল মামুন, পুলিশ লাইনস কলেজের প্রভাষক জনাব সাইফুল্লাহ মানসুর, ভেড়ামারা কলেজের সহকারী অধ্যাপক এমএ রফিক, কয়া কলেজের মো. আসলাম উদ্দিন, সৈয়দ মাসুদ রুমী কলেজের বঙ্কিম চন্দ্র দেবনাথ, মীর আব্দুল করিম কলেজের মো. সেলিম রেজা, নিমতলা কলেজের মো. আজমত আলী, মনোয়ারা আজমত আলী কলেজের জনাব মোঃ আইয়ুব আলী।
বক্তাগণ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়কে ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চার এক অনন্য বিদ্যাপীঠে পরিণত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়টির মাধ্যমে এই অঞ্চলে ইংরেজি ভাষা ও সাহিত্যের অনুরাগী পাঠক সৃষ্টি হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























