বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যায়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা জেলা সমিতি’ যাত্রা শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সিটিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাতুলকে সভাপতি ও ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সিয়াম হোসেনকে সাধারণ সম্পাদক করে ১বছরের জন্য প্রথম কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্ত্বরে জেলা সমিতির প্রতিষ্ঠাকালীন সভায় এ কমিটি ঘোষণা করা হয়।২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহজাবিন জাহান, মো. সাইফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক, জাভেদ আহমেদ, বেলাল হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তাসিব, মিতু আক্তার, নাজমুল হাসান, নুর মালিয়াত রীতি, কোষাধ্যক্ষ মিঠু চৌধুরী, মো. রিয়াজ রহমান শান্ত, অফিস সম্পাদক শিরীকান্ত রাজবংশী, সাধন মুখার্জী, দপ্তর সম্পাদক সৈয়দ জাকী রেজা, জোহায়ের হক আকাশ, প্রচার সম্পাদক নাজমুস সাদাত আবির, ফারজানা তন্না।
এসময় সমিতির উপদেষ্টা হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের হাবিব রহমান, ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের আশিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেশকাত মিশু
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে