ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (২০ ডিসেম্বর ২০১৯) রাত সাড়ে ৮টায় শেষ নি:শ^াস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
স্যার ফজলে হাসান আবেদ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ১৯৮০ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার, ২০১১ সালে ওয়াইজ প্রাইজ অব এডুকেশন, ২০১৪ সালে লিও টলস্টয় ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল, স্প্যানিশ অর্ডার সিভিল ম্যারিট, ২০১৫ সালে বিশ^ খাদ্য কর্মসূচি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন।
এক শোকবার্তায় ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, শিক্ষা, দারিদ্য বিমোচন এবং সামাজিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান দেশে-বিদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে। গুনী এই ব্যক্তির মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বেরোবি ভাইস-চ্যান্সেলর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























