বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর পরিবহন পুলে ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর, ২০১৯) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে ভেহিকেল ট্র্যাকিং সার্ভিস এর উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

এসময় তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে আমরা সকল দিক থেকে এগিয়ে নেবার যে অভিপ্রায় নিয়ে কাজ করছি তারই ধারাবাহিকতার এটি আরেকটি পদক্ষেপ। এধরনের প্রযুক্তিগত ব্যবস্থা পরিবহন পুলের কর্মপ্রক্রিয়াকে গতিশীল এবং স্বচ্ছতর করবে। প্রশাসনিক সকল পর্যায়ে এধরনের প্রযুক্তি ব্যবহারের মধ্যদিয়ে এই বিশ্ববিদ্যালয়টি অনন্য এক প্রাতিষ্ঠানিক রুপলাভ করবে বলে আশা প্রকাশ করেন বেরোবি ভাইস-চ্যান্সেলর। এসময় পরিবহন পুলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পি এস টু ভিসি ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আমিনুর রহমান ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম এর কর্মপ্রক্রিয়া ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: নাজমুল হক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেলা মুস্তারী, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাশরেকী মুস্তারী, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোঃ আতিকুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়াও রসায়ন বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী সেলিনা আক্তার বেরোবি পরিবহন চালক মোঃ শহিদুল ইসলাম ও মোঃ আমজাদ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরিবহন পুলের উপ-সহকারী প্রকৌশলী (অটোমোবাইল) মোঃ সরফরাজ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে