ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) কর্মকর্তা সমিতির নির্বাচনে (২০২০) জোহা-মোর্শেদ পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। ভোট গণনা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার ডা. মো. রবিউল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে মোঃ শামছুল ইসলাম জোহা ৩০৯ ভোট পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মীর মোঃ মোর্শেদুর রহমান ২৯১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী হান্নান-পারভেজ পরিষদের সভাপতি পদে মোঃ পারভেজ মিয়া পেয়েছেন ১৩১ ভোট ও সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হান্নান ১৪৯ ভোট পেয়েছেন। পরিষদের নির্বাচিত অন্যান্যরা হলেনঃ সহ-সভাপতি পদে মোঃ গোলাম আযম বিশ্বাস (পলাশ) ও মোহাম্মদ সলিমউল্যাহ (সেলিম), যুগ্ম-সম্পাদক পদে মোঃ রাশিদুজ্জামান খান( টুটুল),কোষাধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ, প্রচার ও দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ), সাংস্কৃতিক ও সাহিত্য পত্রিকা সম্পাদক মোঃ ওয়ালিদ হাসান (মুকুট), মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা (ডলি), নির্বাহী সদস্য পদে যথাক্রমে মোঃ গোলাম হোসেন, মোঃ বাবলু হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ উকিল উদ্দিন, মোঃ তোবারক হোসেন (বাদল), মোঃ মিজানুর রহমান। সকাল ১০টা হতে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ক্যাম্পাসের মমতাজ ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
দুপুরে ১টার দিকে উপাচার্য ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান, ট্রেজারার ড. সেলিম তোহা ও প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মন ভোটগ্রহন পরিদর্শন করেন। নির্বাচনে ৪৬৪ জন ভোটারের মধ্যে ৪৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ২ জনের ভোট বাতিল বলে গন্য হয়।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























