বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এবং আইসিটি ডিভিশনের এটুআই প্রোগ্রামের যৌথ আয়োজনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর, ২০১৯) সকালে রংপুর শহরের একটি হোটেলে ”কনসুলেশন অন এসিডিজি ট্র্যাকার-ফিচারস এন্ড ডিমান্ড এনালাইসিস” শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। বেরোবি ভাইস চ্যান্সেলর বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অভীষ্ট লক্ষ্য অর্জনে দেশের শিক্ষা খাতের অগ্রগতি সন্তোষজনক। এসডিজি লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার মান উন্নয়নসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। একই সঙ্গে রংপুর অ লকে সব সূচকে এগিয়ে নিতে পারলে আগামী দিনে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী। এসডিজি কর্ম প্রক্রিয়া উপস্থাপন করে এটুআই হেড অব রেজাল্ট ম্যানেজমেন্ট এন্ড ডাটা ড. রমিজ উদ্দিন বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য ও উপাত্ত।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগরের পুুলিশ কমিশনার মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) এবং আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: নাজমুল হক। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান। দিনব্যাপী চলা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী,রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহন করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ






















