জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্নাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস-২০১৯ আজ ১৬ই ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় মহান বিজয় দিবস। সকাল ১০.০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

এরপর সকাল ১০.৪৫ ঘটিকায় শহীদদের স্মরণে পূষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু নীল দল, বাংলাদেশ ছাত্রলীগ- জাককানইবি শাখা, কর্মকর্তাগণ, কর্মচারীগণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, বিভিন্ন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অঙ্গ-সংগঠনগুলো। বেলা ১১.০০ ঘটিকায় বিজয় শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল রাস্তাগুলো প্রদক্ষিণ করে। বেলা ১১.৪৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল ৩.০০ ঘটিকায় আলোচনা সভা আরম্ভ হয়। আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. মোঃ সুজন আলী। আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ জালাল উদ্দিন, বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর ড. সুব্রত কুমার দে, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ সাহাবউদ্দিন। উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মুহাম্মদ’ এমদাদুর রাশেদ এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি জনাব মোঃ মোকারেরম হোসেন মাসুম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হুমায়ূন কবীরের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে। অতঃপর সন্ধায় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে পালাকার ড. আমিনুর রহমান সুলতান, আল জাবিরের নির্দেশনায় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পরিবেশনায় যাত্রাপালা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মঞ্চায়নের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হয়।

আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে