কুষ্টিয়া প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রদ্ধার্ঘ নিবেদন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে কালেক্টরেট চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছাঃ ইসমত আরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলা বিভাগের প্রভাষক ও প্রক্টর (ভারপ্রাপ্ত) এস এম হাসিবুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ই ই ই বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন। গীতা পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তিথি বিশ্বাস।

শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আল মাহমুদ আল মামুন। শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয় দিবস সম্পর্কে আলোচনা করে আইন বিভাগের শিক্ষার্থী মোঃ আলমগীর হোসেন, বিবিএ বিভাগের শিক্ষার্থী সজিব আহমেদ ও তিথি বিশ্বাস। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইসিই বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফুর রহমান সরকার।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে