বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস-২০১৯ উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর, ২০১৯) দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় সকাল সাড়ে ৯টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। এরপর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তরসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মডার্ণ মোড়ে অবস্থিত ‘অর্জন’-এ পুষ্পার্ঘ্য অর্পণ করে, পরে শোভাযাত্রাটি ক্যাম্পাসে ফিরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্বাধীনতা স্মারক-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এরপর বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর প্রভোস্ট ও মহান বিজয় দিবস-২০১৯ উদ্যাপন কমিটির সদস্য-সচিব তাবিউর রহমান প্রধান এর স ালনায় বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর খেলা মাঠে মহান বিজয় দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভায় ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সনের এই দিনটি পর্যন্ত প্রাণদিয়ে যারা দেশকে শত্রু মুক্ত করে বিজয় উপহার দিয়েছেন। সেই সকল বীর শহীদদের বাঙ্গালি জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে। তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে, সেকারনে বিজয়ের এই দিনে সকলকে একহয়ে কাজ করে যেতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার এবং সমৃদ্ধশালী দেশ গঠনে অঙ্গিকার এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কাজ করে যেতে হবে।

মহান বিজয় দিবস-২০১৯ উদ্যাপন কমিটির আহবায়ক এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.)। অন্যান্যের মাঝে এ সময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ আলোচনায় বক্তব্য রাখেন।

মহান বিজয় দিবসের শেষ আয়োজনে বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরআগে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে