আজ সোমবার (১৬ ডিসেম্বর ২০১৯) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ৪৯তম মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট, বিভিন্ন বিভাগ ও সংগঠনসমূহ ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা ও ভোজের আয়োজন করে।

সকাল ৯.০০টায় নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার ও মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়। পরে বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ স্ব স্ব সংগঠন ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃেিত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকের স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবি’র কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড.গাজী মো. মহসীন, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আফসানা মৌসুমি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরি, কর্মচারীদের পক্ষে মোঃ সোহরাব হোসেন, শিক্ষার্থীদের পক্ষে নজরুল ইসলাম নায়েম। এসময় অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউট ও দপ্তরসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক সমিতি ও স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, কর্মকর্তা নেতৃবৃন্দ ও কর্মচারীবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম বলেন, ১৯৪৭ সাল থেকে ভাষা আন্দোলনের মাধ্যমে শুরু হয় স্বাধীন একটি ভূখন্ডের স্বপ্ন দেখা। এরপর ৬৯ এর গণঅভূত্থান, ৭০ এর নির্বাচন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম। আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান বিজয় দিবসের এদিনে জাতির পিতাসহ পঁচাত্তরে শহিদ হওয়া তার পরিবারের সদস্যদের কৃতজ্ঞচিত্রে স্মরণ করি। মহান বিজয় দিবস সাফল্যম-িত হোক।
তিনি আরো বলেন, অনেক ত্যাগ আর বিসর্জনের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে। এটি অটুট রাখতে হলে যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ হবে। তার কন্যা দেশরতœ শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সকলকে সহযোগীতা করতে হবে।
উল্লেখ্য, বিজয় দিবসকে আনন্দমুখর করে তুলতে আজ ১৬ই ডিসেম্বর দুপুরে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এছাড়াও মহান বিজয় দিবস এবং শহিদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়। ১৩ ডিসেম্বর রাত ১১.৫০ মিনিটে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে কালো ব্যাজ ধারণ করে নিষ্প্রদীপ মহড়া ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়। শনিবার (১৪ ডিসেম্বর ২০১৯) নোবিপ্রবির শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর ২০১৯) নোবিপ্রবি’র প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, প্রধান ফটক ও একাডেমিক ভবনের অংশ বিশেষ আলোকসজ্জা করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























