কুষ্টিয়া প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শোক শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শোক শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোছা. ইসমত আরা খাতুনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ শহীদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রভাষক ড. মোঃ মহিবুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আইন বিভাগের প্রভাষক নিলয় দাস নয়ন। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন আইন বিভাগের শিক্ষার্থী প্রলয় মজুমদার, সিএসই বিভাগের শিক্ষার্থী রুপি খাতুন এবং আইসিই বিভাগের শিক্ষার্থী মোঃ আরিফুর রহমান সরকার।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক মোঃ আশিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী খাদিজা কুবরা লায়লা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে