কুষ্টিয়া প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. গৌতম সেনগুপ্তা।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর সহকারী অধ্যাপক পারমিতা সেন। আরোও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অনারারি এক্সিকিউটিভ বিপ্রদাস কুমার ঘোষ। ক্যাম্পাসে পৌছালে তাদের ফুলেল অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ, ল্যাব ত পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ শাহজাহান আলীর নেতৃত্বে সকল অনুষদের ডিন ও শিক্ষক সমন্বয় প্রতিনিধি দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ গবেষণা, শিক্ষা, সংস্কৃতি সম্প্রসারণের ক্ষেত্রে একে অপরের সহযোগী হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অতি শীঘ্রই উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে