‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট এবং ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ আশেক রায়হান মাহমুদ এবং আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার মোঃ হাফিজুর রহমান।
সঞ্চালনায় ছিলেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























