নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ডায়েরি ওয়েব ভার্সনের উদ্বোধন করা হয়।

আজ বুধবার (১১ ডিসেম্বর ২০১৯) বিকেলে সাইবার সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সমাজ বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়্যদ আতিকুল ইসলাম । এতে সভাপতিত্ব করেন সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব কৌশিক চন্দ্র হাওলাদার।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ, সাইবার সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে