ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রথমবারের মত বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষদভূক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে মীর মোশাররফ হোসেন একাডেমীক ভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সেলিম তোহা বলেন মর্যাদা ও সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকারই হল মানবাধিকার। এটি সার্বজনীন। এই অধিকারটির কোন ধর্ম, বর্ণ, গোত্র, ভৌগলিক সীমারেখা নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক ছিলেন। তিনি সারাজীবন শোষিত, নিপিড়ীত মানুষের পক্ষে ছিলেন এবং বাংলাদেশের সংবিধানে জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকারের স্বীকৃতি দিয়েছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মানবাধিকারের প্রাতিষ্ঠানিক কাঠামো দাড় করিয়েছেন। তিনি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।

আরো বক্তব্য রাখেন অাইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহকারী অধ্যাপক আরমিন খাতুন মল্লিক, আল ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, ল এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মেহেদী হাসান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন রুমি নোমান।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে