স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পা সহপাঠীরা তার মৃত্যুর বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে।
ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে এর সঙ্গে যে-ই জড়িত থাক, দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে। রুম্পাকে হত্যা করা হয়েছে বলে দাবি তার বাবা পুলিশ কর্মকর্তা রোকন উদ্দিনেরও।উল্লেখ্য, বুধবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সিদ্ধেশ্বরী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুম্পার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) তার মরদেহ গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের বিজয়নগরে দাফন করা হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























