ইবি প্রতিনিধিঃ পথ শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ক্যাম্পেইন ফর রোড চাইল্ড(সিআরসি) এর পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ হোসেন, সভাপতি মোঃ ইমদাদ হোসেন, সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, শিক্ষা ও পাঠ্য চিত্র বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা হ্যাপি, নির্বাহী সদস্য মোঃ হাসিবুর রহমান,মোঃ মাহাদী হাসান ,মোঃ নাঈম প্রমুখ।
টিএসসিসির পরিচালক সংগঠনটির ভূয়সী প্রশংসা করে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও জেলা পর্যায়ে সিআরসির কার্যক্রম বিদ্যমান। পথ শিশুদের কল্যাণে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























