পাবিপ্রবি’র ছাত্রলীগ সহ-সভাপতি সৌরভের উপর প্রাণঘাতী হামলা
1766
পাবিপ্রবি প্রতিনিধিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ও পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ মল্লিক এর উপর গতকাল দিবাগত সন্ধ্যায় পাবনা শহরের ডিগ্রী-বটতলা এলাকার জোড়া কবর নামক স্থানে প্রাণঘাতী হামলা হয়।
সন্ধ্যায় মেসে ফেরার সময় আততায়ীরা এই হামলা চালায়। বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে তাকে ড্রেনের ভিতরে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে একজন পথচারি পাবিপ্রবির শিক্ষার্থী জুনায়েদ ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় সৌরভ মল্লিক কে ড্রেনে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করে। প্রাথমিক ভাবে ধারণা করা হয় এটি কোনো ছিনতাইয়ের ঘটনা নয়, কারন আহতের সাথে মোবাইল ও মানিব্যাগ অক্ষত অবস্থায় ছিল।
এই হামলার প্রতিবাদে ও হামলাকারী এবং হামলার পরিকল্পনাকারির দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়ে পাবনা-ঢাকা মহাসড়ক দীর্ঘ ৬ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও পাবনা সদর থানার সার্কেল ওসি এসে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।