জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাব-এর আয়োজনে ‘Workshop on Positivity’ অনুষ্ঠানটি সম্পন্ন হলো।

দিনব্যাপী এই কর্মশালাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান, মাহতাব উর রহমান উল্লাস,B-Positive এর সহ-প্রতিষ্ঠাতা, শাহেলি আজিজ মৌ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটির সাবেক নির্বাহী, মাহতাব খান বাঁধন। বক্তারা বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের খাপ খাইয়ে নিতে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের বাইরে মানসিক দক্ষতা,লক্ষ্য অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং জীবনমুখী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্কিল ডেভেলাপমেন্ট ক্লাবের অর্গানাইজিং এ ধরণের প্রোগ্রাম ক্যাম্পাসে প্রথম যা ব্যক্তি, চাকুরিজীবন কিংবা ব্যবসায়িক জীবনে খুবই কার্যকরী।। স্ট্রেস সামলানো, মেডিটেশান, পজিটিভ কমিউনিকেশন ও ক্যারিয়ারে এর প্রভাব নিয়ে বিস্তর তথ্য উপস্থাপন করেন বক্তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টামন্ডলীর সদস্য মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক, মোহাম্মদ মিলন, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক, মোহাম্মদ ওয়ালিউল্লাহ, ও ক্লাবের সাবেক সভাপতি ইবনুল হায়দার নাকিব প্রমুখ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত বক্তাদের সম্মানসূচক ক্রেস্ট এবং, কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে