বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ দুই দিনব্যাপী (৪-৫ ডিসেম্বর ২০১৯ খ্রি.) আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

আজ বুধবার (৪ ডিসেম্বর ২০১৯) সকালে ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) এর আয়োজনে ‘রিসার্চ মেথোডলজি, ফিউচার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এন্ড ডিঙ্গু ইন ইপিডেমিক: ুএ হেল্থ বিলিভ মডেল’ বিষয়ক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।ওছঅঈ’র পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার দি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, সিডনি এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক; অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি উনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. কিংসলে এমউইনিয়র এ্যাগহো এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, ঢাকা-এর সহযোগী অধ্যাপক ড. তানভির আবির।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন। কর্মশালাটি আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে