জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মানাধীন বঙ্গবন্ধু হলের জন্য সরবরাহকৃত টাইলস চুরির সময় কাওসার নামের চোর চক্রের এক সদস্যকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১ডিসেম্বর) দুপুর ২টার সময় কাওসার নামের সেই ব্যক্তি টাইলস নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত মালেক ছাত্রাবাসের ভিতর দিয়ে যাওয়ার সময় মেসে অবস্থানরত শিক্ষার্থীরা তাকে হাতেনাতে আটকে করে। পরে তাকে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। কাওসার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চড়পাড়ার আব্দুল লতিফের ছেলে। পুলিশ জানিয়েছে “এর পিছনে শক্তিশালী একটি সিন্ডিকেট কাজ করছে।
জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে এবং তার নামে মামলা দায়ের করে আদালতে পাঠানোর কাজ চলছে।
আল আমিন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























