পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে কর্মরত রাজু আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। আরো শোক প্রকাশ করেছেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, পরিবহণ পুলের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ।
গত ২৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে কর্মরত রাজু আহমেদ নিহত হয় ও পদার্থ বিজ্ঞান বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী ফারহন রিতু ও নবম ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান ইমন আহত হয়। মাননীয় উপাচার্য, মাননীয় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ মহোদয়, পরিবহণ প্রশাসক আহত শিক্ষার্থীদের আশু রোগ মুক্তি কামনা করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























