ইবি প্রতিনিধিঃজামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল হাসান এর উপর হামলার প্রতিবাদে গতকাল ঢাকার শান্তিনগরে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিলে় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়ের উপর হামলা ঘটনা ঘটে।


এই হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে মশুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মশাল বিক্ষোভের আয়োজন করা হয়। এসময় তারা “অনিক রায় আহত কেন বিচার চাই, বিচার চাই, শিক্ষা সন্ত্রাস; একসাথে চলে না” ইত্যাদি স্লোগান দেন।
এ বিষয়ে ইবি শাখার ছাত্র ইউনিয়নের সভাপতি নুরনবি ইসলাম সবুজ বলেন, যখন আমরা কমিউনিস্ট সংগঠন দেশপ্রেমী সংগঠন দেশের মানুষের জন্য কথা বলছি, তখন কিছু জনগোষ্ঠী আমাদের এই আন্দোলনকে প্রতিহত করার জন্য আমাদের উপর হামলা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা দেশের মুক্তিযুদ্ধের সময় অগ্রণী ভূমিকায় ছিলাম, আজ পর্যন্ত দেশে স্বাধীনতা রক্ষার জন্য দেশের গণতন্ত্র রক্ষার জন্য যা যা করা দরকার , আমরা আমাদের সামর্থমতো করার চেষ্টা করছি। অনিক রায় সহ বিভিন্ন মুক্তিযুদ্ধের উপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























