ছুটি শেষে চাকরিতে যোগ না দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

চাকুরিচ্যুত শিক্ষকরা হলেন, গণিত বিভাগের সানোয়ার উদ্দীন আহমেদ, ফিনান্স বিভাগের মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টটিং ইনফরমেশন বিভাগের ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড. মোহাম্মদ সোহেল শামসুজ্জামান ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আয়েশা জামান।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকায় দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।চাকরিচ্যুত দুই কর্মচারী হলেন- প্রকৌশলী দফতরে পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিক যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং পরিবহন দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামান, যিনি অফিসে অনিয়মিত থাকতেন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকায় দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে