মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুরে ঔষধ ব্যাবসায়ী ফরহাদ আহমেদ লিটনের উপর দূর্বৃত্তরা হামলা চালিয়ে আহত করেছে। এ সময় তার কাছে থাকা ৩ লাখ ৫০হাজার টাকা দূর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী লিটন। আহত লিটন বর্তমানে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি রয়েছে।
লিটনের বড় ভাই সেলিমুজ্জমান বিডি টাইমস নিউজকে জানান, আজ রবিবার সকালে হরেকৃষ্ণপুরে তাদের মার্জিয়া ফার্মেসী থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তার ছোট ভাই ফরহাদ আহমেদ লিটনের উপর একদল দূর্বৃত্ত হামলা চালায়। হামলার এক পর্যায়ে লিটনের কাছে থাকা দোকানের ৩ লাখ ৫০হাজার টাকা দূর্বৃত্তরা
ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরো জানান হরেকৃষ্ণপুরে মধুমতি নদীর চরে গড়ে ওঠা একটি বালু মহল কেন্দ্রিক দ্বন্দের জেরে একই গ্রামের মাসুদ রানার লোকজন এহামলার ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























