ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মিজানুর রহমানকে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে আগামী এক বছরের জন্য নিয়োগ প্রদান করেছেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে নিয়োগের বিষয়টি জানানো হয়। টিএসসিসির সদ্যসাবেক পরিচালক বাংলা বিভাগের অধ্যাপক ইয়াছিন আলী ১৮ নভেম্বর মৃত্যুবরণ করার ফলে পদটি শূন্য হয়।এবিষয়ে নবনিযুক্ত পরিচালক ড. মিজান বলেন, চরমপন্থা ও জঙ্গীবাদ প্রতিরোধে শক্তিশালী অস্ত্র সাংস্কৃতিক কর্মকান্ড। সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ড বেগমান করাই হবে আমার মূল লক্ষ্য।
উল্লেখ্য, অধ্যাপক মিজান বিশ্ববিদ্যালয়ের একজন প্রযিতযশা অধ্যাপক। এর আগেও তিনি গুরুত্বপূর্ণ একাডেমীক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। সংস্কৃতিজন হিসেবেও তার সুখ্যাতি রয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























