পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার ফল প্রকাশ কমিটি উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর উপস্থিতিতে ফল প্রকাশ করেন।
গত ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ২৫,৭০৫ জন । ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে।এ ইউনিটে পাশের হার ৩০.০৮ এবং বি ইউনিটে পাশের হার ২২.৪৩। এ ইউনিটে পরীক্ষার্থীর উপস্থিতির হার ছিল ৭৭.১৫ এবং বি ইউনিটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮০.৮৮। এ ইউনিটে ৫১৫টি আসনে আবেদনকারী ছিল ১৩,৬৭৩ এবং বি ইউনিটে ৪০৫টি আসনে আবেদনকারী ছিল ১২,০৩২জন। আজ শনিবার দুপুরে উপাচার্যের দপ্তরে ফল প্রকাশ কমিটি উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলীর হাতে ফল তুলে দেন।
এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ, অতিরিক্তি রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রফেসর ড. মোঃ মুশফিকুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, শেখ রাসেল আল আহমেদ, ড. হাসিবুর রহমান, মোঃ আনোয়ার হোসেন ও প্রক্টর ড. প্রীতম কুমার দাস উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলসহ ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























