প্রশাসনের কয়েকটি দায়িত্বে তিন শিক্ষক
বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় (বেরোবি), রংপুর এর জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে তিন শিক্ষককে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত আজ শুক্রবার (২২ নভেম্বর, ২০১৯) পৃথক পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।
জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এর দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: আতিউর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহনাজ আব্বাসী বাঁধন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বিউটি মন্ডল। তাঁদের এই চলতি দায়িত্বের নিয়োগ আদেশ ২২ নভেম্বর, ২০১৯ তারিখ থেকে কার্যকর হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























