বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সেশনজট মুক্ত বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর ২০১৯) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সংবাদ সম্মেলনে বেরোবি ভাইস-চ্যান্সেলর জানান, শিক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারে এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মতো পর্যায়ক্রমে ২১টি বিভাগকে সেশনজট মুক্ত করা হবে। এই লক্ষ্যে বিভাগসমূহের শিক্ষকবৃন্দ একযোগে কাজ করার আহবান জানান তিনি। আগামী ২০২০ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান বেরোবি ভাইস-চ্যান্সেলর ।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ১ জানুয়ারি থেকে বিভাগের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো: তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শাকিবুল ইসলাম, মো: আব্দুল্লাহ-আল-মাহবুব, প্রভাষক মো: আমিনুল ইসলাম, মো: সানজিদ ইসলাম খান, মেহনাজ আব্বাসী বাঁধনসহ বিভিন্ন গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে