বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, রাবিঃ শিক্ষা জীবনে সন্ত্রাসী এবং চাঁদাবাজি কর্মকান্ডে জড়িতদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশন।রবিবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি কে এ এম সাকিব জানান, আমরা অনুসন্ধানের মাধ্যমে কারা কারা সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িত তাদের সনাক্ত করে তাদের পরিবারের কাছে যোগাযোগ করব।কিন্তু পরিবারের সাথে কেন যোগাযোগ করা হবে জানতে চাইলে তিনি বলেন, “যেহেতু অনেক সময় অভিযুক্তরা প্রশাসনের ছত্রছায়ায় পার পেয়ে যায় সেক্ষেত্রে এই পদ্ধতিটাই বেশী কাজে দিবে।”

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করে এই সংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম করে আসছে সংগঠনটি।

মেশকাত মিশু
রাবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে