পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি শিক্ষাবর্ষে ৯২০টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ২৫,৭০৫ জন । প্রতি আসনের জন্যে গড়ে ২৮ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অবতীর্ণ হন।

এ ইউনিটের পরীক্ষা সকাল ১০.০০ টায় শুরু হয়ে ১১.৩০ মিনিট পর্যন্ত (এমসিকিউ এবং লিখিত) অনুষ্ঠিত হয়। তবে এ ইউনিটের স্থাপত্য বিভাগের আবেদনকারীদের অতিরিক্ত ৩০মিনিট অর্থাৎ ১২টা পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা দিতে হয়েছে। বি ইউনিটের পরীক্ষা ৩.৩০ মি. শুরু হয়ে ৫.০০ শেষ হয় (এমসিকিউ ও লিখিত পরীক্ষা)। এ ইউনিটে ৫১৫টি আসনে আবেদনকারী ছিল ১৩,৬৭৩ এবং বি এ ইউনিটে ৪০৫টি আসনে আবেদনকারী ছিল ১২,০৩২জন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে। শুক্রবার সকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, জেলা প্রশাসক কবীর মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার মর্যাদার) গৌতম কুমার বিশ্বাস বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এদিকে উপাচার্য মহোদয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারের গোয়েন্দা সংস্থা, পাবনার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পাবনা শহরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধান এবং প্রতিষ্ঠান সমূহের শিক্ষক-শিক্ষিকা,পাবনাবাসী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে ভর্তি পরিক্ষার্থীদের জন্যে পাবনার জেলা , পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা পরীক্ষার্থী ও অভিভাবকদের আবাসন ও খাওয়ার ব্যবস্থা করায় মাননীয় উপাচার্য মহোদয় সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পাবনাবাসী যে অতিথিপরায়ণ এটা দেশবাসীর কাছে বিশেষভাবে তুলে ধরেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় অল্পদিনেই সারাদেশের বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। পাবিপ্রবি হবে জ্ঞান চর্চা ও গবেষণার অন্যতম পাদপীঠ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে