গোপন সংবাদের ভিত্তিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) ভর্তি পরিক্ষায় প্রক্সি দিতে আসা একজনকে আটক করেছে প্রক্টরিয়াল বডি।

বি ইউনিট এর পরিক্ষায় সেন্ট্রাল গার্লস হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা দেয়ার সময় কর্তব্যরত শিক্ষক প্রবেশপত্রে পরীক্ষার্থীর ছবির সাথে মিল না থাকায় সন্দেহ করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কে জানালে তাৎক্ষনিকভাবে তারা কেন্দ্রে যায় এবং জিজ্ঞাসাবাদে জেরার মুখে ঐ পরীক্ষার্থী প্রক্সি দিতে আসার কথা স্বীকার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ পরিদর্শক সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জিজ্ঞাসাবাদ করেন ঐ পরীক্ষার্থীকে। মোঃ তৌসিফ ইসলাম নামের প্রবেশপত্র বহন করা ঐ শিক্ষার্থীর আসল নাম সাগর। বাড়ি রাজশাহীর মেহেরচন্ডী এলাকায় ও রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের ছাত্র । তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে ও মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস বিডি টাইমস নিউজ কে বলেন- “আমাদের কাছে তথ্য ছিল এই ভিত্তিতে আমরা কেন্দ্রে কর্তব্যরত শিক্ষক কে জানায়।
ভর্তি পরীক্ষা সুস্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা সবসময় তৎপর ছিল। ভর্তি জালিয়াতির কোনো সুযোগ নেই।”
আকরাম নয়ন,
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























