কুষ্টিয়া প্রতিনিধিঃ শিক্ষা, সৃষ্টি, নেতৃত্ব এই প্রতিপাদ্যে কুষ্টিয়ায় রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টার ২০১৯ এর শিক্ষার্থীদের নবীনবরণ বৃহস্পতিবার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য ড. শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী এই কথাটি রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয় বাস্তবে প্রমাণ করবে। এটি কুষ্টিয়া তথা সারা দেশের সাংস্কৃতিক কেন্দ্র হবে। চার হাজার বছরের পুরাতন বাঙালী সংস্কৃতির চর্চা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সনদ অর্জনের পাশাপাশি সংস্কৃতি মনোস্ক হয়ে গড়ে উঠবে। তিনি আরও বলেন যে জাতি ইতিহাস চর্চা করেনা তারা কখনও ইতিহাস সৃষ্টি করতে পারেনা। বঙ্গবন্ধু ছিলেন বাঙালী জাতীয়তাবাদের জনক। তিনি শিক্ষার্থীদের অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, দূর্নীতিরিরোধী মনোভাব এবং সুশাসনের চর্চা করার আহবান জানান। তিনি অচীরেই স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করার ঘোষণা দেন।

মূখ্য আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও ইবির আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা একটি আদর্শ বিদ্যাপিঠে ভর্তি হয়েছ, সেই বিদ্যাপিঠের গুনসমূহ তোমাদের মধ্যে থাকতে হবে। প্রথাগত পেশা বাদ দিয়ে একুশ মতকের পেশার দিকে মনোযোগ দিতে হবে। তাহলে বেকারত্ব দূর হবে এবং সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।সভাপতির বক্তব্যে উপাচার্য ড. শাহজাহান আলী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোস্তাফিজুর রহমান। পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুর রহমান সরকার। আলোচনা শেষে কালচারাল ক্লাবের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের নবীন প্রবীণ শিক্ষার্থীরা নবীনবরণে উপস্থিত ছিলেন।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে