পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আসন্ন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পাবনা শহরের ৬টি পয়েন্টে ( টার্মিনাল-১, টার্মিনাল-২, গাছপাড়া, অনন্তমোড়, ট্রাফিকমোড়, সোনালী ব্যাংকের সামনে) তথ্য সহায়তা কেন্দ্র রাখা হয়েছে। এই কেন্দ্রসমূহে আগত পরিক্ষার্থীদের সহযোগিতার জন্য সার্বক্ষণিক জেলা রোভার স্কাউটস এবং বিডিক্লিন, কালেরকন্ঠ শুভসংঘ এর সেচ্ছাসেবীরা থাকবেন। প্রত্যেক তথ্য সহায়তা কেন্দ্রে প্রয়োজনীয় যেকোনো পরীক্ষাকেন্দ্র কিংবা ফ্রী আবাসন সমূহে যাতায়াতের জন্য সার্বক্ষণিক ১০টি করে বাইক সার্ভিস চালু থাকবে। পাবনা জেলা যুবলীগের উদ্যোগে ১০০ বাইক সার্ভিস চালু থাকবে। এছাড়াও বাংলাদেশ ছাত্রলীগ পাবিপ্রবি শাখার উদ্যোগে “জয় বাংলা” বাইক সার্ভিস চালু থাকবে।
এছাড়াও ভর্তি পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয়ে প্রস্তুত আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন। বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীদের সহায়তা করার জন্য বিশ্ববিদ্যালয়ের জেলা সমিতি গুলো বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দের বসার জন্য নিরাপদ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় চার (০৪) বছর মেয়াদী স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান), বিবিএ প্রোগ্রাম ও পাঁচ (০৫) বছর মেয়াদী ব্যাচেলর অফ আর্কিটেকচার ও বি.ফার্ম. (প্রফেশনাল) কোর্সে ২ টি ইউনিটে মোট ২১ টি বিভাগের জন্য  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম নৈর্ব্যক্তিক এর পাশাপাশি লিখিত পরীক্ষাও অনুষ্ঠিত হবে। এবছর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় A-ইউনিট ও B -ইউনিটে ২৫০০০ এর অধিক পরীক্ষার্থী অংশগ্রহন করবে। পরীক্ষার্থী ও অভিভাবক মিলে প্রায় ৫০ হাজার মানুষের আগমন ঘটবে পাবনাতে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষাকেন্দ্রের শৃঙ্খলাভঙ্গসহ জালিয়াত চক্র বা প্রতারক চক্রের কোনো কর্মকাণ্ড অথবা যেকোনো অনিয়মের সন্ধান পেলে প্রশাসনিক ভবনে অবস্থিত প্রক্টর অফিস এবং পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে