বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার চতুর্থ দিনে ডি এবং ই-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০১৯) সকাল ৯টা থেকে শুরু করে প্রথম দুটি শিফটে ডি এবং দুপুর ১:৩০টা থেকে শুরু হয়ে পরের দুটি শিফটে ই-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিট-এ ২৮০টি আসনের বিপরীতে আট হাজার আটশত ৬০ জন এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ই-ইউনিট-এ ১০০টি আসনের বিপরীতে ছয় হাজার নয়শত ১৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রবিবার (১০ নভেম্বর, ২০১৯) এ ইউনিটের মধ্যদিয়ে চার দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু হয়। ১২ নভেম্বর বি ইউনিট এবং ১৩ নভেম্বর সি ও এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ১৩১৫টি আসনের বিপরীতে মোট ৭৭ হাজার সাতশত ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়।ভর্তি পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  এর মাধ্যমে জানা যাবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে