বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এ ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় তৃতীয় দিনে সি এবং এফ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৩ নভেম্বর ২০১৯) সকাল ৯টা থেকে শুরু করে প্রথম দুটি শিফটে সি এবং দুপুর ১:৩০টা থেকে শুরু হয়ে পরের দুটি শিফটে এফ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজনেস স্টাডিজ অনুষভুক্ত সি-ইউনিট-এ ২৪৫টি আসনের বিপরীতে নয় হাজার আটশত ৭৫ জন এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত এফ-ইউনিট-এ ১২০টি আসনের বিপরীতে আট হাজার একশত ৯০ জন ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

সকাল থেকে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল শেষদিন বৃহস্পতিবার (১৪ নভেম্বর, ২০১৯) এ সকাল ৯টা থেকে শুরু করে প্রথম দুটি শিফটে বিজ্ঞান অনুষদভুক্ত ডি-ইউনিট এবং দুপুর ১:৩০টা থেকে শুরু করে পরের দুটি শিফটে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ৯-১০টা, ২য় শিফট বেলা ১১-১২টা, ৩য় শিফট দুপুর ১:৩০-২:৩০টা এবং ৪র্থ শিফট বিকেল ৩:৩০-৪:৩০টা পর্যন্ত চলবে।

এদিকে সি এবং এফ-ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে বিকেলে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সভায় ভর্তি পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল এর প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে