বাংলাদেশ ডিপ্লোমা লাইভস্টক এসোসিয়েশনের ১২তম কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভায় জনাব বাহাউদ্দিন খোন্দকারকে সভাপতি, এস এম সাইফুল মতিন টিপুকে মহাসচিব ও মোঃ শফিকুর রহমান সাংগঠনিক সম্পাদকে মনোনিত করে তিন বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

শনিবার(৯’ই নভেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটস্থ আ কা মু গিয়াস উদ্দিন মিল্কি অডিটোরিয়ামে সংগঠনটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ১২তম কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভায় শেষে এই কমিটি গঠন করা হয়।
কাউন্সিল অধিবেশনে নব গঠিত নির্বাচন কমিশন কতৃক – বাংলাদেশ ডিপ্লোমা লাইভষ্টক এসোসিয়েশন (বি,ডি,এল,এ) এর নব নির্বাচিত কার্য্যকরী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গণের নাম ঘোষনা করেন – প্রধান নির্বাচন কমিশনার জনাব, মো: আফসার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোঃ আফসার আলী বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই সংগঠনের সদস্যদেরও সেভাবে এগিয়ে যেতে হবে। সংগঠনের সদস্যদের স্বার্থরক্ষায় সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।

অনুষ্ঠানে সংগঠনটির ৬৪ জেলা থেকে আগত প্রায় দুই শতাধিক কাউন্সিলর, সংগঠনের উপদেষ্টা, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























