পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা  উপলক্ষে আগত পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আবাসন ও খাবার ব্যবস্থা করা হচ্ছে পাবনা জেলার  জেলা প্রশাসক জনাব কবীর মাহমুদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এম রোস্তম আলীর উদ্যোগে। ১ম বারের মত পাবনা জেলা প্রশাসনের তত্বাবধানে জেলা পুলিশ, জেলা পরিষদ, পাবনা সদর উপজেলা পরিষদ, পাবনা চেম্বার অব কমার্স ও অন্যান্য বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
জেলা প্রশাসক কবির মাহমুদ বলেন- “পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ৫০ হাজার পরিক্ষার্থী ও অভিভাবক পাবনাবাসীর মেহমান—তাদের থাকা খাওয়ার দায়িত্ব আমাদের”। আগামী ১৫/১১/২০১৯ খ্রি. তারিখে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত সকলের জন্য থাকা ও খাওয়া নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পর্যন্ত ৪১ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি আবাসনে সহজে পৌঁছাতে সাহায্য করার জন্য পাবনা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে ৬ টি বুথ খোলা হয়েছে। বাস টার্মিনাল, গাছপাড়া, অনন্ত বাজার মোড়, ট্রাফিক মোড় ও সোনালী ব্যাংক, পাবনার সামনে স্থাপিত বুথে এবং বিভিন্ন আবাসনকেন্দ্রে সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে সহযোগিতা করছেন রোভার, স্কাউটসসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ।
পরীক্ষার আগের দিন অর্থাৎ ১৪/১১/২০১৯ খ্রি. তারিখ দুপুর ২:০০ টা থেকে পরীক্ষার দিন ১৫/১১/২০১৯ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা পর্যন্ত সকল আবাসন স্থল ও বুথ সমূহ খোলা থাকবে। এবছর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষায় A-ইউনিট ও B -ইউনিটে ২৫০০০ এর অধিক পরীক্ষার্থী অংশগ্রহন করবে। পরীক্ষার্থী ও অভিভাবক মিলে প্রায় ৫০ হাজার মানুষের আগমন ঘটবে পাবনাতে।
আকরাম নয়ন
পাবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে