বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে দ্বিতীয় দিনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০১৯) সকাল ৯টা থেকে শুরু করে চারটি শিফটে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ই-ইউনিট এ ৩৭৫টি আসনের বিপরীতে ২৩ হাজার ৯২ জন শিক্ষার্থী অংশ নেয়।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এ সময় অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, শহীদ মুখতার ইলাহী হল এর প্রভোস্ট মোঃ শাহীনুর রহমান, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বিশেষ উন্নয়ন প্রকল্প পরিচালক লে. কর্ণেল প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি (অব:) এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার (১৩ নভেম্বর, ২০১৯) ঈ (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ঋ (জীব ও ভূ-বিজ্ঞান)-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় শিফটে ঈ-ইউনিট এবং তৃতীয় ও চতুর্থ শিফটে ঋ-ইউনিট এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ৯-১০টা, ২য় শিফট বেলা ১১-১২টা, ৩য় শিফট দুপুর ১:৩০-২:৩০টা এবং ৪র্থ শিফট বিকেল ৩:৩০-৪:৩০টা পর্যন্ত চলবে।

এদিকে ই-ইউনিট এর চারটি শিফটে ভর্তি পরীক্ষা শেষে বিকেলে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সভায় ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে