ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

আজ (১২ নভেম্বর) সন্ধ্যায় ভিসি অফিসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)’র নিকট ইউনিটটির ফল হস্তান্তর করা হয়। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, ‘এ’ ইউনিট সমন্বয়কারী ও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম এবং ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন সেখানে উপস্থিত ছিলেন।

‘এ’ ইউনিটের পরীক্ষায় ২৪০ আসনের জন্য আবেদন করেন ২ হাজার ২২৩ জন, যাদের মধ্যে ১ হাজার ৮৮০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ৪৬৪ জন ভর্তিচ্ছু।ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে