বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর এর ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম দিনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর ২০১৯) সকাল ৯টায় কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। এবছর ভর্তি পরীক্ষায় ১৩১৫ টি আসনের বিপরীতে ৭৭ হাজার সাতশত ২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রথম দিন কলা অনুষদভুক্ত অ-ইউনিট এ ১৯৫টি আসনের বিপরীতে ২০ হাজার সাতশত ৯২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে স্থাপিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় শিক্ষক, কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকে ধন্যবাদ জানান, বেরোবি ভাইস-চ্যান্সেলর। কক্ষ পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বাংলা বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, ওছঅঈ’র পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, প্রক্টর (চলতি দায়িত্ব) মোঃ আতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য প্রতিদিন চার শিফটের মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ৯-১০টা, ২য় শিফট বেলা ১১-১২টা, ৩য় শিফট দুপুর ১:৩০-২:৩০টা এবং ৪র্থ শিফট বিকেল ৩:৩০-৪:৩০টা পর্যন্ত চলবে। দ্বিতীয় দিন ১১ নভেম্বর ‘বি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১২ নভেম্বর ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) ও ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান) এবং সর্বশেষ ১৩ নভেম্বর ‘ডি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও (‘ই’ ইউনিট) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের পরীক্ষা গ্রহন করা হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে