কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রি অফিসের নিজ কক্ষে ঘুষ লেনদেনের সময় ঘুষের ১ লক্ষ ৪ হাজার ৪ শত টাকাসহ কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও তার অফিস সহকারি রফিকুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

গোপন সংবাদের ভিত্তিতে দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দুদকের একটি দল কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানে সদর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহের নিজ অফিস কক্ষ থেকে ঘুষ লেনদেনের ১ লক্ষ ৪ হাজার ৪শ টাকাসহ তাকে ও তার অফিস সহকারি রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসনের এনডিসি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আটক সাব রেজিস্ট্রার ও তার সহকর্মীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুদকের উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়া।

কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে